বাগেরহাটে মিছিলের প্রস্তুতির সময় ১৭ ছাত্রলীগ কর্মী আটক

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে বাগেরহাট পৌরসভার রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল সোমবার গভীর রাতে এ তথ্য নিশ্চিত করেন। আটকরা হলেন— মো. শাহিন ফকির, মো. লিটন চাপরাশি, মো. শামীম হোসেন, মো. রাতিন ইসলাম হৃদয় মোল্লা, মো. সিরাজ শেখ, মো. আরিফুল ইসলাম, মো. রিয়াদ শেখ, মো. নাজমুল হাসান, মাহিম হাওলাদার, আব্দুল কাইয়ুম, মো. হাবিবুল্লাহ খান, অংকুন মালী, মেগনাথ মালী, নাজমুল তালুকদার ওরফে শাকিল, সাদমিন ফাহিম, রাব্বি তালুকদার এবং হাচান হাওলাদার। এ সময় একটি ব্যানার জব্দ করা হয়। এছাড়া মিছিলে ব্যবহারের জন্য আনা কয়েকটি বাঁশ ও কাঠের লাঠিও জব্দ করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কয়েকজন যুবক একটি ব্যানার এবং বাঁশ ও কাঠের লাঠি নিয়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর

বাগেরহাটে মিছিলের প্রস্তুতির সময় ১৭ ছাত্রলীগ কর্মী আটক

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৫টার দিকে বাগেরহাট পৌরসভার রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল সোমবার গভীর রাতে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন— মো. শাহিন ফকির, মো. লিটন চাপরাশি, মো. শামীম হোসেন, মো. রাতিন ইসলাম হৃদয় মোল্লা, মো. সিরাজ শেখ, মো. আরিফুল ইসলাম, মো. রিয়াদ শেখ, মো. নাজমুল হাসান, মাহিম হাওলাদার, আব্দুল কাইয়ুম, মো. হাবিবুল্লাহ খান, অংকুন মালী, মেগনাথ মালী, নাজমুল তালুকদার ওরফে শাকিল, সাদমিন ফাহিম, রাব্বি তালুকদার এবং হাচান হাওলাদার।

এ সময় একটি ব্যানার জব্দ করা হয়। এছাড়া মিছিলে ব্যবহারের জন্য আনা কয়েকটি বাঁশ ও কাঠের লাঠিও জব্দ করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কয়েকজন যুবক একটি ব্যানার এবং বাঁশ ও কাঠের লাঠি নিয়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow