বাগেরহাটে ১৪ জন নিহতের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে গঠিত তিন সদস্যের এই কমিটির অন্য দুই সদস্যরা হলেন— বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রেফাতুল ইসলাম। জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এরমধ্যে নিহত মাইক্রোবাসচালক মো. নাঈম শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাগ

বাগেরহাটে ১৪ জন নিহতের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে গঠিত তিন সদস্যের এই কমিটির অন্য দুই সদস্যরা হলেন— বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রেফাতুল ইসলাম।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এরমধ্যে নিহত মাইক্রোবাসচালক মো. নাঈম শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ভয়াবহ দুর্ঘটনায় বর-কনেসহ মোট ১৪ জন যাত্রী প্রাণ হারান। এ মর্মান্তিক ঘটনায় পুরো বাগেরহাট ও মোংলায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow