বাগেরহাটে ৪ সরকারি কৌঁসুলির পদত্যাগ
বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলি একযোগে পদত্যাগ করেছেন। রোববার (২ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। আরও পড়ুন পুরুষ নির্যাতন দমন আইন নিয়ে রিটের আদেশ ৬ আগস্ট পদত্যাগকারী আইনজীবীরা হলেন জেলা জজ আদালতের এপিপি মোস্তাইন বিল্লাহ, রফিকুল ইসলাম স্বপন এবং এজিপি কুতুব উদ্দিন ও মো. মহিবুল্লাহ। এ বিষয়ে আইনজীবী মোস্তাইন বিল্লাহ বলেন, ‘ব্যক্তিগত চেম্বার পরিচালনার পরে সরকারি দায়িত্ব পালন করা আসলে কষ্টসাধ্য। তাই পদত্যাগ করেছি।’ আরও পড়ুন সিলেটে জামায়াতপন্থি ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পদত্যাগপত্র হাতে পেয়েছি। এ বিষয়ে বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নাহিদ ফরাজী/এসআর/এএসএম
বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলি একযোগে পদত্যাগ করেছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী আইনজীবীরা হলেন জেলা জজ আদালতের এপিপি মোস্তাইন বিল্লাহ, রফিকুল ইসলাম স্বপন এবং এজিপি কুতুব উদ্দিন ও মো. মহিবুল্লাহ।
এ বিষয়ে আইনজীবী মোস্তাইন বিল্লাহ বলেন, ‘ব্যক্তিগত চেম্বার পরিচালনার পরে সরকারি দায়িত্ব পালন করা আসলে কষ্টসাধ্য। তাই পদত্যাগ করেছি।’
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পদত্যাগপত্র হাতে পেয়েছি। এ বিষয়ে বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নাহিদ ফরাজী/এসআর/এএসএম
What's Your Reaction?

