বাগেরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার পরিমলকে মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে এই ঘটনা ঘটে।চিতলমারী থানার ওসি তদন্ত রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার পরিমল ভক্ত উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশচন্দ্র ভক্তের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। এ সময় পরিমল তাকে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। চিতলমারী থানার তদন্ত ওসি রোকেয়া খানম জানান, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার পরিমলকে মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রোববার (৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে এই ঘটনা ঘটে।চিতলমারী থানার ওসি তদন্ত রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার পরিমল ভক্ত উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশচন্দ্র ভক্তের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। এ সময় পরিমল তাকে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

চিতলমারী থানার তদন্ত ওসি রোকেয়া খানম জানান, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow