বাঘাইছড়িতে দুর্গত মানুষের পাশে বিজিবি

  রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উপজেলার তিনটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৫০ পরিবারের মাঝে রান্না করা উন্নতমানের খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। রোববার (১২ জুলাই) দুপুরে জোন কমান্ডারের নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ মাদরাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিমব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বিজিবি সদস্যরা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে উন্নতমানের রান্না করা খাবার ও সুপেয় পানি পৌঁছে দেন। খাদ্য বিতরণের পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্গতদের খোঁজখবর নেন এবং পানিবাহিত রোগ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে এ

বাঘাইছড়িতে দুর্গত মানুষের পাশে বিজিবি

 

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উপজেলার তিনটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৫০ পরিবারের মাঝে রান্না করা উন্নতমানের খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

রোববার (১২ জুলাই) দুপুরে জোন কমান্ডারের নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ মাদরাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিমব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বিজিবি সদস্যরা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে উন্নতমানের রান্না করা খাবার ও সুপেয় পানি পৌঁছে দেন।

খাদ্য বিতরণের পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্গতদের খোঁজখবর নেন এবং পানিবাহিত রোগ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।

মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে এ মানবিক সহায়তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনকল্যাণমূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আবু দারদা খান আরমান/এএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow