বাজারে আসছে নতুন আইফোন, দাম কত?
বাজারে আসছে অ্যাপলের আইফোন সিরিজের নতুন মডেল। খুব শিগগিরই উন্মোচিত হতে পারে আইফোন ১৭-এর নতুন মডেল। এরই মধ্যে ডিভাইসটির সম্ভাব্য দামও সামনে এসেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৭ই উন্মোচন করতে পারে অ্যাপল। নতুন এই মডেলটি গত বছরের আইফোন ১৬ই-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ই-এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। গত বছর আইফোন ১৬ই-ও একই দামে বাজারে এনেছিল অ্যাপল। যদিও সাম্প্রতিক মাসগুলোতে র্যাম চিপের ঘাটতির কারণে নতুন মডেলের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছিল। ফিচারের দিক থেকে আইফোন ১৭ই অনেকটাই আইফোন ১৬ই-এর মতো হতে পারে। তবে এতে এ১৯ চিপসেট ব্যবহার করা হতে পারে, যেখানে আইফোন ১৬ই-এ ছিল এ১৮ চিপসেট। পাশাপাশি নতুন মডেলে ম্যাগসেফ সাপোর্ট যুক্ত হতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, বড় ধরনের আপগ্রেড না থাকায় আগের মতোই দাম ধরে রাখা সম্ভব হচ্ছে অ্যাপলের জন্য। তবে আইফোন ১৭ই সম্পর্কে অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে এটি সত্যিই ১৯ ফেব্রুয়ারি উন্মোচিত হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে
বাজারে আসছে অ্যাপলের আইফোন সিরিজের নতুন মডেল। খুব শিগগিরই উন্মোচিত হতে পারে আইফোন ১৭-এর নতুন মডেল। এরই মধ্যে ডিভাইসটির সম্ভাব্য দামও সামনে এসেছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৭ই উন্মোচন করতে পারে অ্যাপল। নতুন এই মডেলটি গত বছরের আইফোন ১৬ই-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে।
প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ই-এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। গত বছর আইফোন ১৬ই-ও একই দামে বাজারে এনেছিল অ্যাপল। যদিও সাম্প্রতিক মাসগুলোতে র্যাম চিপের ঘাটতির কারণে নতুন মডেলের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছিল।
ফিচারের দিক থেকে আইফোন ১৭ই অনেকটাই আইফোন ১৬ই-এর মতো হতে পারে। তবে এতে এ১৯ চিপসেট ব্যবহার করা হতে পারে, যেখানে আইফোন ১৬ই-এ ছিল এ১৮ চিপসেট। পাশাপাশি নতুন মডেলে ম্যাগসেফ সাপোর্ট যুক্ত হতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, বড় ধরনের আপগ্রেড না থাকায় আগের মতোই দাম ধরে রাখা সম্ভব হচ্ছে অ্যাপলের জন্য।
তবে আইফোন ১৭ই সম্পর্কে অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে এটি সত্যিই ১৯ ফেব্রুয়ারি উন্মোচিত হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এর আগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি উন্মোচিত হয়েছিল আইফোন ১৬। সেই হিসেবে ফেব্রুয়ারিতেই নতুন সংস্করণ আসা অস্বাভাবিক নয়। নতুন মডেলে চিপসেটে বড় পরিবর্তন আসতে পারে, যেখানে এ১৯ চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ম্যাগসেফ চার্জিং সুবিধাও যুক্ত হতে পারে, যা আগের মডেলে ছিল না।
সূত্র : জিও নিউজ
What's Your Reaction?