বাড্ডা বেরাইদে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি ২০ লাখ টাকা
রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ খালপাড় এলাকায় অবস্থিত ‘মুক্তিযোদ্ধা এন্টারপ্রাইজ’ নামক এলপিজি গ্যাস সিলিন্ডার গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ফারিয়া আক্তার সম্পা (৩৯) জানান, গত ১ মে রাত সাড়ে ১২টা থেকে পৌনে ১টার দিকে যেকোনো সময় গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে।
অগ্নিকাণ্ডে নাভানা, যমুনা, ফ্রেশ ও ডেন্টা কোম্পানির বিপুল পরিমাণ এলপিজি গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে যায়। এ ছাড়া একটি মোটরসাইকেল, অফিসের দুটি এয়ার কন্ডিশনার, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, নগদ ২১ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও ট্যাক্স-সংক্রান্ত ফাইল আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের বারিধারা ও পূর্বাচল ইউনিটের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আশপাশের এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৮, তারিখ : ০১/০৫/২০২৬) দায়ের ক

এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৮, তারিখ : ০১/০৫/২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।