বাথরুমে যাওয়ার কথা বলে হাসপাতাল থেকে আসামি উধাও
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের পাহারা ফাঁকি দিয়ে ইসমে আজম খান ওরফে সোহাগ (৩৬) নামের এক আসামি পালিয়ে গেছে বলে জানা গেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বাথরুমে যাওয়ার কথা বলে তিন পুলিশ সদস্যের নজরদারি এড়িয়ে পালিয়ে যান তিনি। পলাতক সোহাগ চাঁদপুর শহরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকা থেকে স্থানীয় জনতা চোর সন্দেহে সোহাগকে আটক করে গণপিটুনি দেয়। ৯৯৯-এ সংবাদ পেয়ে এসআই স্বপন নন্দীর নেতৃত্বে পুলিশ তাকে উদ্ধার করে আটক করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, পালিয়ে যাওয়া আসামির নামে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাকে পুনরায় গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। শরীফুল ইসলাম/কেএইচকে
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের পাহারা ফাঁকি দিয়ে ইসমে আজম খান ওরফে সোহাগ (৩৬) নামের এক আসামি পালিয়ে গেছে বলে জানা গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বাথরুমে যাওয়ার কথা বলে তিন পুলিশ সদস্যের নজরদারি এড়িয়ে পালিয়ে যান তিনি। পলাতক সোহাগ চাঁদপুর শহরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকা থেকে স্থানীয় জনতা চোর সন্দেহে সোহাগকে আটক করে গণপিটুনি দেয়। ৯৯৯-এ সংবাদ পেয়ে এসআই স্বপন নন্দীর নেতৃত্বে পুলিশ তাকে উদ্ধার করে আটক করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, পালিয়ে যাওয়া আসামির নামে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাকে পুনরায় গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
শরীফুল ইসলাম/কেএইচকে
What's Your Reaction?