বান্দরবানে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে যুবক নিহত

বান্দরবানের থানচিতে এয়ার কম্প্রেসার (সংকুচিত বায়ুগ্যাসযন্ত্র) বিস্ফোরণে কাদের চৌধুরী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসচালক নুরুল আলমের দোকানে এ ঘটনা ঘটে। নিহত কাদের চৌধুরী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাগরিয়া গ্রামের কুদ্দুস চৌধুরীর ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসর যন্ত্রটি বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা শ্রমিক কাদের ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। থানচি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, এয়ার কম্প্রেসার বিস্ফোরণে আহত যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, নিহত কাদেরের অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওযা হবে। নয়ন চক্রবর্তী/বিএ

বান্দরবানে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে যুবক নিহত

বান্দরবানের থানচিতে এয়ার কম্প্রেসার (সংকুচিত বায়ুগ্যাসযন্ত্র) বিস্ফোরণে কাদের চৌধুরী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসচালক নুরুল আলমের দোকানে এ ঘটনা ঘটে। নিহত কাদের চৌধুরী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাগরিয়া গ্রামের কুদ্দুস চৌধুরীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসর যন্ত্রটি বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা শ্রমিক কাদের ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানচি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, এয়ার কম্প্রেসার বিস্ফোরণে আহত যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, নিহত কাদেরের অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওযা হবে।

নয়ন চক্রবর্তী/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow