বান্দরবানে মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে আবদুল ওয়াদুদ সায়েম (১৯) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাদাপাথর এলাকার মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সায়েম চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভ্রমণে আসা একদল পর্যটক লামা সাদাপাথর এলাকার হোয়াইট রিসোর্টে ওঠেন। দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসলে নামলে তলিয়ে যান সায়েম। এসময় তার সঙ্গীরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। লামা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম

বান্দরবানে মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে আবদুল ওয়াদুদ সায়েম (১৯) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাদাপাথর এলাকার মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সায়েম চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্রমণে আসা একদল পর্যটক লামা সাদাপাথর এলাকার হোয়াইট রিসোর্টে ওঠেন। দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসলে নামলে তলিয়ে যান সায়েম। এসময় তার সঙ্গীরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

লামা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow