বান্দরবানে শান্তিপূর্ণ ভোটে সর্বোচ্চ সতর্কতা বিজিবির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ৩৮ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরফাত হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। জোন কমান্ডার ইয়াসির আরফাত বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি বলেন, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। নির্বাচনের সময় সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ যে কোনো অপরাধ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে। তিনি আরও বলেন, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষা, সদর ও থানচি উপজেলায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি ক-৯ ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম ও কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। এর আগে ৩৮ বিজিবি থানচি সদর ইউনিয়নের ১৭টি গ্রামের

বান্দরবানে শান্তিপূর্ণ ভোটে সর্বোচ্চ সতর্কতা বিজিবির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ৩৮ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরফাত হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। জোন কমান্ডার ইয়াসির আরফাত বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি বলেন, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। নির্বাচনের সময় সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ যে কোনো অপরাধ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে। তিনি আরও বলেন, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষা, সদর ও থানচি উপজেলায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি ক-৯ ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম ও কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। এর আগে ৩৮ বিজিবি থানচি সদর ইউনিয়নের ১৭টি গ্রামের শীতার্ত মানুষের মাঝে ২৫০টি শীতবস্ত্র বিতরণ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow