বান্দরবানে ৩ রাবার শ্রমিককে অপহরণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তিন রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বাইশারী ইউপির আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগানে এ ঘটনা ঘটে। অপহৃত এনামুল হক (২৪), মোহাম্মদ হাসান (২৬) ও নুরুল ইসলাম (২৮) কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা বলে জানা যায়। স্থানীয় সূত্রে যানা যায়, অপহৃত এনামুল হক, মোহাম্মদ হাসান ও নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টুর রাবার বাগানে কাজ করতেন। গতকাল রাত ৩টার দিকে রাবার বাগানটির স্টাফ কোয়ার্টার থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় এক দল সন্ত্রাসী। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃতদের উদ্ধারে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তিন রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বাইশারী ইউপির আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগানে এ ঘটনা ঘটে।
অপহৃত এনামুল হক (২৪), মোহাম্মদ হাসান (২৬) ও নুরুল ইসলাম (২৮) কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয় সূত্রে যানা যায়, অপহৃত এনামুল হক, মোহাম্মদ হাসান ও নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টুর রাবার বাগানে কাজ করতেন। গতকাল রাত ৩টার দিকে রাবার বাগানটির স্টাফ কোয়ার্টার থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় এক দল সন্ত্রাসী।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃতদের উদ্ধারে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম
What's Your Reaction?