বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আটক ৫

রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাব্বী (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাব্বী আঞ্জুমান মফিদুল ইসলাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাকে হাসপাতালে নিয়ে আসা সিয়াম জানান, রাব্বি তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে মধুবাগ গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাব্বির পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে। বর্তমানে মগবাজার নয়াটোলা চেয়ারম্যান রোডের সলিমুদ্দিন গলির একটি বাসায় থাকতো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/এমকেআর

বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আটক ৫

রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাব্বী (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।

শনিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বী আঞ্জুমান মফিদুল ইসলাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তাকে হাসপাতালে নিয়ে আসা সিয়াম জানান, রাব্বি তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে মধুবাগ গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাব্বির পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে। বর্তমানে মগবাজার নয়াটোলা চেয়ারম্যান রোডের সলিমুদ্দিন গলির একটি বাসায় থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow