বাবাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো ছেলের
রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে লিমন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এ ঘটনা ঘটে। লিমন ওই গ্রামের গোফফার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোফফার আলী বাড়ির পাশে আখিরা নদী পার হয়ে নিজের জমিতে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে তিনি ডুবে যেতে থাকেন এবং বাঁচার জন্য চিৎকার শুরু করেন। তীরে থাকা ছেলে লিমন মিয়ার সাঁতার ভালো জানা না থাকলেও বাবাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই তিনি নিজেই স্রোতের টানে তলিয়ে যান। পরে স্থানীয়রা লিমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে, লিমনের বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জিতু কবীর/কেএইচকে/এমএস
রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে লিমন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এ ঘটনা ঘটে।
লিমন ওই গ্রামের গোফফার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোফফার আলী বাড়ির পাশে আখিরা নদী পার হয়ে নিজের জমিতে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে তিনি ডুবে যেতে থাকেন এবং বাঁচার জন্য চিৎকার শুরু করেন। তীরে থাকা ছেলে লিমন মিয়ার সাঁতার ভালো জানা না থাকলেও বাবাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই তিনি নিজেই স্রোতের টানে তলিয়ে যান।
পরে স্থানীয়রা লিমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে, লিমনের বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জিতু কবীর/কেএইচকে/এমএস
What's Your Reaction?