বাবা-মাকে মারধর, দুই ভাইকে ৫ মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগে দুই ভাইকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগীপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। দণ্ডপ্রাপ্তরা হলেন- পূর্ব সোহাগীপাড়া গ্রামের মো. আবদুল কদ্দুসের ছেলে রেজু (২৪) ও তার ছোট ভাই তরিকুল (২০)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ওই দুই ভাই মাদকের টাকা জোগাড় করতে বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তিনি আরও বলেন, অভিযানের সময় দুই ভাইয়ের কাছ থেকে দুটি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। সাজা কার্যকরের জন্য তাদের কারাগারে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow