বাবা-মায়ের কবর জিয়ারত শেষে ভোট দিতে গেলেন মিন্টু
পবিত্র কোরআন তেলাওয়াত ও মরহুম বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনের দিন শুরু করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দাগনভূঞা পৌর এলাকার আলাইয়াপুর গ্রামে নিজ বাড়িতে বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি। এরপরই তিনি নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে যান। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দিনভর তিনি দুই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। আবদুল আউয়াল মিন্টুর পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি সোনাগাজী ও দাগনভূঞার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করবেন। সফরসূচি অনুযায়ী মিন্টু সকাল ৮টা ৪৫ মিনিটে আতাতুর্ক স্কুল কেন্দ্র এবং ৯টায় দাগনভূঞা একাডেমি কেন্দ্র পরিদর্শন করেন। এরপর পর্যায়ক্রমে সিলোনিয়া, উত্তর আলমপুর ও দক্ষিণ নোয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি খুশিপুর, বিষ্ণুপুর হাই স্কুল, বাগদানা আতাকাইম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মফিজকান্দি হাই স্কুল, কাশীপুর
পবিত্র কোরআন তেলাওয়াত ও মরহুম বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনের দিন শুরু করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দাগনভূঞা পৌর এলাকার আলাইয়াপুর গ্রামে নিজ বাড়িতে বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি। এরপরই তিনি নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে যান।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দিনভর তিনি দুই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। আবদুল আউয়াল মিন্টুর পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি সোনাগাজী ও দাগনভূঞার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী মিন্টু সকাল ৮টা ৪৫ মিনিটে আতাতুর্ক স্কুল কেন্দ্র এবং ৯টায় দাগনভূঞা একাডেমি কেন্দ্র পরিদর্শন করেন। এরপর পর্যায়ক্রমে সিলোনিয়া, উত্তর আলমপুর ও দক্ষিণ নোয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি খুশিপুর, বিষ্ণুপুর হাই স্কুল, বাগদানা আতাকাইম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মফিজকান্দি হাই স্কুল, কাশীপুর বাজার, সোনাগাজী হাই স্কুল, সোনাগাজী গার্লস স্কুল এবং আর এম হাট কে. উচ্চ বিদ্যালয় কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। সবশেষে বিকেল ৪টায় বস্তার মুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে তার দিনের কার্যক্রম শেষ করার কথা রয়েছে।
কেন্দ্র পরিদর্শনকালে তার সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।
What's Your Reaction?