বারবার গোল বাতিল, কঙ্গোকে হারাতে ঘাম ঝরলো কলম্বিয়ার

বারবার জালে বল জড়িয়েও উদযাপন করা হচ্ছিল না কলম্বিয়ার। গোল বাতিল আর ডিআর কঙ্গোর গোলরক্ষকের দেয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়ায় আক্রমণের পর আক্রমণ করেও হতাশ হচ্ছিল দলটি। শেষ পর্যন্ত অবশ্য ঘাম ঝরানো এক জয় পেয়েছে কলম্বিয়া, ডিআর কঙ্গোকে হারিয়েছে ১-০ ব্যবধানে। মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষে স্কোরলাইন ছিল ০-০। দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে গোল করেন ড্যানিয়েল মুনোজ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দক্ষিণ আমেরিকার দলটি। তবে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত পারফরম্যান্সে বারবার ব্যর্থ হয়েছে তাদের প্রচেষ্টা। ম্যাচের শুরুতেই কাছ থেকে নেওয়া জোন আরিয়াসের শট ঠেকিয়ে দেন এমপাসি। ফিরতি বলে ড্যানিয়েল মুনিওজ গোলের সুযোগ পেলেও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হন। কয়েক মিনিট পর মুনিওজ বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এরপরও চাপ ধরে রাখে কলম্বিয়া। জোহান মোহিকা ও গুস্তাভো পুয়ের্তার শটও সফলভাবে রুখে দেন এমপাসি। প্রথমার্ধে মোট ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। বিস্তারিত আসছে এমএমআর

বারবার গোল বাতিল, কঙ্গোকে হারাতে ঘাম ঝরলো কলম্বিয়ার

বারবার জালে বল জড়িয়েও উদযাপন করা হচ্ছিল না কলম্বিয়ার। গোল বাতিল আর ডিআর কঙ্গোর গোলরক্ষকের দেয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়ায় আক্রমণের পর আক্রমণ করেও হতাশ হচ্ছিল দলটি। শেষ পর্যন্ত অবশ্য ঘাম ঝরানো এক জয় পেয়েছে কলম্বিয়া, ডিআর কঙ্গোকে হারিয়েছে ১-০ ব্যবধানে।

মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষে স্কোরলাইন ছিল ০-০। দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে গোল করেন ড্যানিয়েল মুনোজ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দক্ষিণ আমেরিকার দলটি। তবে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত পারফরম্যান্সে বারবার ব্যর্থ হয়েছে তাদের প্রচেষ্টা।

ম্যাচের শুরুতেই কাছ থেকে নেওয়া জোন আরিয়াসের শট ঠেকিয়ে দেন এমপাসি। ফিরতি বলে ড্যানিয়েল মুনিওজ গোলের সুযোগ পেলেও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হন। কয়েক মিনিট পর মুনিওজ বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

এরপরও চাপ ধরে রাখে কলম্বিয়া। জোহান মোহিকা ও গুস্তাভো পুয়ের্তার শটও সফলভাবে রুখে দেন এমপাসি। প্রথমার্ধে মোট ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।

বিস্তারিত আসছে

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow