বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদের ১১২তম জন্মবার্ষিকী উদযাপন

বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদের ১১২তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবসটি উপলক্ষে বার্ড প্রাঙ্গণে ড. আখতার হামিদ খানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে তার জীবন, কর্ম ও পল্লী উন্নয়নে অবদানের ওপর ভিত্তি করে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্ডের সাবেক মহাপরিচালক এম. খায়রুল কবীর। বার্ডের পরিচালক (প্রশাসন) আইরীন পারভিনের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি বার্ডের সাবেক মহাপরিচালক এম. খায়রুল কবীর বলেন, ড. আখতার হামিদ খান শুধু বাংলাদেশের নন, বিশ্বব্যাপী পল্লী উন্নয়নের অন্যতম পথিকৃৎ। তার দূরদর্শী নেতৃত্বে বার্ড থেকে উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়নের একটি সফল ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ড. আখতার হামিদ খানের জীবনাদর্শ, কর্মদর্শন এবং পল্লী উন্নয়ন ও গ্রামীণ সংস্কারে তার অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এম. খায়রুল ক

বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদের ১১২তম জন্মবার্ষিকী উদযাপন

বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদের ১১২তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবসটি উপলক্ষে বার্ড প্রাঙ্গণে ড. আখতার হামিদ খানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে তার জীবন, কর্ম ও পল্লী উন্নয়নে অবদানের ওপর ভিত্তি করে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্ডের সাবেক মহাপরিচালক এম. খায়রুল কবীর। বার্ডের পরিচালক (প্রশাসন) আইরীন পারভিনের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি বার্ডের সাবেক মহাপরিচালক এম. খায়রুল কবীর বলেন, ড. আখতার হামিদ খান শুধু বাংলাদেশের নন, বিশ্বব্যাপী পল্লী উন্নয়নের অন্যতম পথিকৃৎ। তার দূরদর্শী নেতৃত্বে বার্ড থেকে উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়নের একটি সফল ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ড. আখতার হামিদ খানের জীবনাদর্শ, কর্মদর্শন এবং পল্লী উন্নয়ন ও গ্রামীণ সংস্কারে তার অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এম. খায়রুল কবীর।

অনুষ্ঠানে বার্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

জন্মবার্ষিকী উপলক্ষে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও ড. আখতার হামিদ খানের আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow