এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

দীর্ঘ ১১২ দিন হরমুজ প্রণালিতে আটকে থাকার পর অবশেষে বাংলাদেশমুখী হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানিকৃত এক লাখ টনের বেশি অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) বহনকারী ট্যাংকার এমটি নর্ডিক পোলাক্স।   মঙ্গলবার (৭ জুলাই) সকালে জাহাজটি কুতুবদিয়া অ্যাংকারেজে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী ট্যাংকারটিতে সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে আনা ১ লাখ ৮ হাজার ৬২৫ টন ক্রুড অয়েল রয়েছে, যা ইস্টার্ন রিফাইনারি পিএলসির জন্য বিপিসি আমদানি করেছে। বিএসসির মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, জাহাজটির সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও চলমান বৈরী আবহাওয়ার কারণে সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তাই মঙ্গলবার সকাল ৮টার দিকে কুতুবদিয়া অ্যাংকারেজে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সূত্র জানায়, গত ৩ মার্চ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ হলে ট্যাংকারটি সেখানে আটকে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২২ জুন জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা পুনরায় শুরু করে। এদিকে ইস্টার্ন রিফাইনারি

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

দীর্ঘ ১১২ দিন হরমুজ প্রণালিতে আটকে থাকার পর অবশেষে বাংলাদেশমুখী হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানিকৃত এক লাখ টনের বেশি অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) বহনকারী ট্যাংকার এমটি নর্ডিক পোলাক্স।  

মঙ্গলবার (৭ জুলাই) সকালে জাহাজটি কুতুবদিয়া অ্যাংকারেজে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী ট্যাংকারটিতে সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে আনা ১ লাখ ৮ হাজার ৬২৫ টন ক্রুড অয়েল রয়েছে, যা ইস্টার্ন রিফাইনারি পিএলসির জন্য বিপিসি আমদানি করেছে।

বিএসসির মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, জাহাজটির সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও চলমান বৈরী আবহাওয়ার কারণে সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তাই মঙ্গলবার সকাল ৮টার দিকে কুতুবদিয়া অ্যাংকারেজে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র জানায়, গত ৩ মার্চ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ হলে ট্যাংকারটি সেখানে আটকে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২২ জুন জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা পুনরায় শুরু করে।

এদিকে ইস্টার্ন রিফাইনারির জন্য অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রয়েছে। বর্তমানে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আনা ১ লাখ ২ হাজার ২৮০ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড বহনকারী এমটি নিনেমিয়া কুতুবদিয়া অ্যাংকারেজে অবস্থান করছে এবং সেখান থেকে তেল খালাস চলছে। এর আগে একই জাহাজ মে মাসেও এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশে এসেছিল।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ৯৯ হাজার ৭৬৯ টন মারবান লাইট ক্রুড বহনকারী এমটি ফসিলও সম্প্রতি দেশে পৌঁছেছে।

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির জন্য প্রয়োজনীয় সব অপরিশোধিত জ্বালানি তেল সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা এসব ক্রুড পরিবহনের দায়িত্ব পালন করে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), যা আন্তর্জাতিক চার্টার ব্যবস্থার মাধ্যমে ট্যাংকার পরিচালনা করে।

এই চালান দেশে পৌঁছানোর মধ্য দিয়ে কয়েক মাস ধরে হরমুজ প্রণালিতে সৃষ্ট অনিশ্চয়তার পর বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow