বার্সেলোনা ছেড়ে আয়াক্সে জার্মান গোলরক্ষক টের স্টেগেন 

বার্সেলোনা ছেড়ে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামে যোগ দিয়েছেন অভিজ্ঞ জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। তবে বার্সার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেননি এই গোলকিপার। এক মৌসুমের জন্য ধারে নেদারল্যান্ডসের ক্লাবটিতে যোগ দিয়েছেন স্টেগেন।  বার্সেলোনায় এক দশকের বেশি সময় কাটানো টের স্টেগেন গত মৌসুমে চোট ও কোচের কৌশলগত পরিবর্তনের কারণে নিয়মিত একাদশে জায়গা হারান। নতুন মৌসুমেও শুরুর একাদশে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় তিনি নতুন ক্লাব খুঁজছিলেন। তাকে সেই সুযোগই করে দিয়েছে আয়াক্স। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক কিছু জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত দুই ক্লাব চুক্তিতে পৌঁছেছে। এই ঋণ চুক্তির আওতায় টের স্টেগেন ২০২৬-২৭ মৌসুম আয়াক্সে কাটাবেন। চুক্তি অনুযায়ী, তার বেতনের বড় একটি অংশ বার্সেলোনা বহন করবে, যা ক্লাবটির আর্থিক ভারসাম্য বজায় রাখার পরিকল্পনারও অংশ। ৩৪ বছর বয়সী টের স্টেগেনের আগমনকে দলের শক্তিবৃদ্ধি হিসেবে দেখছে আয়াক্স। ক্লাবটির কারিগরি পরিচালক জর্দি ক্রুইফ টের স্টেগেনকে স্বাগত জানিয়ে বলেছেন, মার্কের ক্যারিয়ার অসাধারণ এবং তার গুণাবলি সবারই জানা। আমরা তাকে এখানে আনার জন্য বেশ কিছ

বার্সেলোনা ছেড়ে আয়াক্সে জার্মান গোলরক্ষক টের স্টেগেন 

বার্সেলোনা ছেড়ে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামে যোগ দিয়েছেন অভিজ্ঞ জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। তবে বার্সার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেননি এই গোলকিপার। এক মৌসুমের জন্য ধারে নেদারল্যান্ডসের ক্লাবটিতে যোগ দিয়েছেন স্টেগেন। 

বার্সেলোনায় এক দশকের বেশি সময় কাটানো টের স্টেগেন গত মৌসুমে চোট ও কোচের কৌশলগত পরিবর্তনের কারণে নিয়মিত একাদশে জায়গা হারান। নতুন মৌসুমেও শুরুর একাদশে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় তিনি নতুন ক্লাব খুঁজছিলেন। তাকে সেই সুযোগই করে দিয়েছে আয়াক্স।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক কিছু জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত দুই ক্লাব চুক্তিতে পৌঁছেছে। এই ঋণ চুক্তির আওতায় টের স্টেগেন ২০২৬-২৭ মৌসুম আয়াক্সে কাটাবেন। চুক্তি অনুযায়ী, তার বেতনের বড় একটি অংশ বার্সেলোনা বহন করবে, যা ক্লাবটির আর্থিক ভারসাম্য বজায় রাখার পরিকল্পনারও অংশ।

৩৪ বছর বয়সী টের স্টেগেনের আগমনকে দলের শক্তিবৃদ্ধি হিসেবে দেখছে আয়াক্স। ক্লাবটির কারিগরি পরিচালক জর্দি ক্রুইফ টের স্টেগেনকে স্বাগত জানিয়ে বলেছেন, মার্কের ক্যারিয়ার অসাধারণ এবং তার গুণাবলি সবারই জানা। আমরা তাকে এখানে আনার জন্য বেশ কিছুদিন ধরে কাজ করেছি। এখন সে আমাদের দলের হয়ে খেলতে পারবে। এতে আমরা খুবই আনন্দিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow