বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে হাইকোর্টে উত্তেজনা
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনের স্থান দখলে নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের মনোনয়ন বাতিল হয়। এর প্রতিবাদে বুধবার দুপুর দেড়টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল আওয়ামীপন্থি আইনজীবীরা। তবে সংবাদ সম্মেলনের আগেই সেই স্থান দখলে নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থিরা।
পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, আইনগতভাবে আওয়ামী লীগ তার কার্যক্রমে নিষিদ্ধ হয়েছে। তাই তাদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই।
এদিকে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যই পূর্বঘোষিত সংবাদ সম্মেলেনটি করেননি আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন ও তাদের বুধবারের কর্ম
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনের স্থান দখলে নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের মনোনয়ন বাতিল হয়। এর প্রতিবাদে বুধবার দুপুর দেড়টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল আওয়ামীপন্থি আইনজীবীরা। তবে সংবাদ সম্মেলনের আগেই সেই স্থান দখলে নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থিরা।
পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, আইনগতভাবে আওয়ামী লীগ তার কার্যক্রমে নিষিদ্ধ হয়েছে। তাই তাদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই।
এদিকে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যই পূর্বঘোষিত সংবাদ সম্মেলেনটি করেননি আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন ও তাদের বুধবারের কর্মসূচি ঘোষণা করা হয়।
বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।