বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

  বাংলাদেশ বার কাউন্সিলে ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।  প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করেছে। কাউন্সিলের সদস্যরা হলেন- সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, আইনজীবী জসীম উদ্দীন সরকার, সিনিয়র আইনজীবী এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, আইনজীবী নাসির উদ্দিন অসীম, আইনজীবী সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মোহাম্মদ শিশির মনির, চট্টগ্রামের আইনজীবী মো. নাজিম উদ্দিন চৌধুরী, বগুড়ার আইনজীবী আলী আসগর, ঢাকার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র আইনজীবী মাহফুজুর রহমান মিলন। প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডহক বার কাউন্সিল আগামী ১ জুলাই থেকে ৩০ জু

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

 

বাংলাদেশ বার কাউন্সিলে ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করেছে।

কাউন্সিলের সদস্যরা হলেন- সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, আইনজীবী জসীম উদ্দীন সরকার, সিনিয়র আইনজীবী এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, আইনজীবী নাসির উদ্দিন অসীম, আইনজীবী সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মোহাম্মদ শিশির মনির, চট্টগ্রামের আইনজীবী মো. নাজিম উদ্দিন চৌধুরী, বগুড়ার আইনজীবী আলী আসগর, ঢাকার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র আইনজীবী মাহফুজুর রহমান মিলন।

প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডহক বার কাউন্সিল আগামী ১ জুলাই থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

এফএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow