বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, রাজধানী ঢাকাকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। তিনি বলেন, বৃক্ষরোপণ আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়। শনিবার (১৩ জুন) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদা খানম বলেন, দ্রুত নগরায়ণ, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঢাকা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, ‘আমরা অনেক সময় বৃক্ষরোপণকে একটি আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখি। কিন্তু বাস্তবে এটি কোনো সৌখিনতা নয়, বরং আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। প্রতিটি নাগরিক যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব।’ জেলা প্রশাসক আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে সবুজ ঢাকা গড়া সম্ভব নয়। এ ক্ষেত্রে শি

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, রাজধানী ঢাকাকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। তিনি বলেন, বৃক্ষরোপণ আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়।

শনিবার (১৩ জুন) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা খানম বলেন, দ্রুত নগরায়ণ, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঢাকা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, ‘আমরা অনেক সময় বৃক্ষরোপণকে একটি আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখি। কিন্তু বাস্তবে এটি কোনো সৌখিনতা নয়, বরং আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। প্রতিটি নাগরিক যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব।’

জেলা প্রশাসক আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে সবুজ ঢাকা গড়া সম্ভব নয়। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করা গেলে আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা উপহার দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow