বাসসের এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নামল তথ্য মন্ত্রণালয়

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, অভিযোগগুলো নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর; মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর; এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১), যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটি অভিযোগের বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করবে। প্রয়োজনে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। কমিটিকে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন মন

বাসসের এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নামল তথ্য মন্ত্রণালয়

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, অভিযোগগুলো নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর; মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর; এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১), যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটি অভিযোগের বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করবে। প্রয়োজনে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।

কমিটিকে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow