বাসের চাপায় প্রাণ গেল কৃষকের

কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বরে যাত্রীবাহী বাসের চাপায় আবদুল আউয়াল নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আলীশ্বর উত্তর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার রাতে ঢাকা থেকে নোয়াখালী গামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চলাচল করছিল। বাসটি লালমাই উপজেলার আলীশ্বর উত্তর বাজার এলাকায় আবদুল আউয়ালকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। নিহত আবদুল আউয়াল উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর দক্ষিণ পাড়ার মৃত কালা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। বৃদ্ধের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাসের চাপায় প্রাণ গেল কৃষকের

কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বরে যাত্রীবাহী বাসের চাপায় আবদুল আউয়াল নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আলীশ্বর উত্তর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার রাতে ঢাকা থেকে নোয়াখালী গামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চলাচল করছিল। বাসটি লালমাই উপজেলার আলীশ্বর উত্তর বাজার এলাকায় আবদুল আউয়ালকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

নিহত আবদুল আউয়াল উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর দক্ষিণ পাড়ার মৃত কালা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

বৃদ্ধের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow