বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

জামালপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বেপরোয়া গতির রাজীব পরিবহনের একটি বাস বিপরীতমুখী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে খাদের ফেলে দিলে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম বিল্লাল হোসেন। তিনি জেলার মাদারগঞ্জ উপজেলার আমড়িতলা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। নিহত অপর এক পুরুষ যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ভুট্টু মিয়া জানান, আসরের নামাজের পর স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় তিনি দেখতে পান, ঢাকাগামী ‘রাজীব পরিবহন’র একটি দূরপাল্লার বাস দ্রুতগতিতে একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের নিচু জায়গায় ফেলে দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। তিনি আরও জানান, সিএনজি অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অপর একজনক

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

জামালপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বেপরোয়া গতির রাজীব পরিবহনের একটি বাস বিপরীতমুখী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে খাদের ফেলে দিলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম বিল্লাল হোসেন। তিনি জেলার মাদারগঞ্জ উপজেলার আমড়িতলা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। নিহত অপর এক পুরুষ যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ভুট্টু মিয়া জানান, আসরের নামাজের পর স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় তিনি দেখতে পান, ঢাকাগামী ‘রাজীব পরিবহন’র একটি দূরপাল্লার বাস দ্রুতগতিতে একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের নিচু জায়গায় ফেলে দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, সিএনজি অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। অটোরিকশার বাকি যাত্রীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সংকেত দেওয়া হলে পাশের লাহিড়ীকান্দা এলাকায় ক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করে ভাঙচুর চালায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যজনের পরিচয় শনাক্তে প্রযুক্তিগত সহায়তার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow