বাসের ধাক্কায় হতাহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় ইজিবাইকের এক চালক নিহত ও ইজিবাইকে থাকা এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডীপাশা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জগামী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জানা যায়, বুধবার উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রব্বানী (১৫) নান্দাইল সদরে প্রাইভেট পড়া শেষ করে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ডাংরি নামক স্থানে পৌঁছার পর কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী দুটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসছিল। ইজিবাইকের কাছাকাছি পেছনের বাসটি সামনের বাসটিকে অতিক্রম করতে গিয়ে ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক সোহাগ বাসের নিচে পড়ে নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষার্থী রব্বানী ছিল। মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে অচেতন অবস্থায় সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এর জেরে বৃহস্পতিবার সকালে রব্বানীর সহপাঠী ও স্কুলের কয়েকশ শিক্ষার্থী চ

বাসের ধাক্কায় হতাহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় ইজিবাইকের এক চালক নিহত ও ইজিবাইকে থাকা এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডীপাশা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জগামী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

জানা যায়, বুধবার উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রব্বানী (১৫) নান্দাইল সদরে প্রাইভেট পড়া শেষ করে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ডাংরি নামক স্থানে পৌঁছার পর কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী দুটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসছিল। ইজিবাইকের কাছাকাছি পেছনের বাসটি সামনের বাসটিকে অতিক্রম করতে গিয়ে ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক সোহাগ বাসের নিচে পড়ে নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষার্থী রব্বানী ছিল। মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে অচেতন অবস্থায় সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এর জেরে বৃহস্পতিবার সকালে রব্বানীর সহপাঠী ও স্কুলের কয়েকশ শিক্ষার্থী চন্ডীপাশা এলাকায় মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow