বাস ও নসিমনের সংঘর্ষে নিহত ৩

নাটোরের গুরুদাসপুরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার পৌরসদরের লক্ষিকোল মহল্লার আব্দুর রহমান (৭০), একই উপজেলার ধামানিয়া মহল্লার আক্কাছ আলী (৫৯) ও তার আপন ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৭)। পুলিশ জানায়, সকালে একটি গরুবাহী নসিমন বনপাড়া এলাকা থেকে চান্দাইকুনা হাটে যাচ্ছিল। পথে নয়াবাজার এলাকায় বিপরীত দিক ঢাকা থেকে আসা একটি বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত হন। অপর দুজন বড়াইগ্রাম ও রাজশাহী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে গুরুদাসপুর ও বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটে। প

বাস ও নসিমনের সংঘর্ষে নিহত ৩
নাটোরের গুরুদাসপুরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার পৌরসদরের লক্ষিকোল মহল্লার আব্দুর রহমান (৭০), একই উপজেলার ধামানিয়া মহল্লার আক্কাছ আলী (৫৯) ও তার আপন ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৭)। পুলিশ জানায়, সকালে একটি গরুবাহী নসিমন বনপাড়া এলাকা থেকে চান্দাইকুনা হাটে যাচ্ছিল। পথে নয়াবাজার এলাকায় বিপরীত দিক ঢাকা থেকে আসা একটি বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত হন। অপর দুজন বড়াইগ্রাম ও রাজশাহী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে গুরুদাসপুর ও বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow