অন্য প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল মেটার এআই মডেল
পরীক্ষামূলক মূল্যায়নের সময় মেটার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। খবর সিএনএনের। বৃহস্পতিবার (০৬ আগস্ট) মেটার এক মুখপাত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরীক্ষার সময় অনিচ্ছাকৃত একটি কনফিগারেশন ত্রুটির কারণে এ ঘটনা ঘটে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের পরীক্ষামূলক মূল্যায়নের সময় আগে যে ধরনের ঘটনা ঘটেছিল, এটি তার মতোই। মেটার তথ্য অনুযায়ী, স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ইরেগুলারের একটি ভুল কনফিগারেশনের কারণে মিউজ স্পার্ক নামের এআই মডেলটি মূল্যায়নের সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। মেটা জানায়, এরপর মডেলটি একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে অন্য একটি প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করে। প্রতিষ্ঠানটির দাবি, এ ঘটনাও অন্য কোম্পানিগুলোর আগে প্রকাশিত ঘটনার সঙ্গে মিল রয়েছে। এক বিবৃতিতে ইরেগুলার জানায়, এটি অ্যানথ্রপিক গত সপ্তাহে যে মূল্যায়ন-পরিবেশজনিত সমস্যার কথা জানিয়েছিল, ঠিক একই ধরনের ঘটনা। ওই সমস্যার কারণে তাদের কয়েকটি এআই মডেল উন্মুক্ত ইন্টারনেটে
পরীক্ষামূলক মূল্যায়নের সময় মেটার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। খবর সিএনএনের।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) মেটার এক মুখপাত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরীক্ষার সময় অনিচ্ছাকৃত একটি কনফিগারেশন ত্রুটির কারণে এ ঘটনা ঘটে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের পরীক্ষামূলক মূল্যায়নের সময় আগে যে ধরনের ঘটনা ঘটেছিল, এটি তার মতোই।
মেটার তথ্য অনুযায়ী, স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ইরেগুলারের একটি ভুল কনফিগারেশনের কারণে মিউজ স্পার্ক নামের এআই মডেলটি মূল্যায়নের সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়।
মেটা জানায়, এরপর মডেলটি একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে অন্য একটি প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করে। প্রতিষ্ঠানটির দাবি, এ ঘটনাও অন্য কোম্পানিগুলোর আগে প্রকাশিত ঘটনার সঙ্গে মিল রয়েছে।
এক বিবৃতিতে ইরেগুলার জানায়, এটি অ্যানথ্রপিক গত সপ্তাহে যে মূল্যায়ন-পরিবেশজনিত সমস্যার কথা জানিয়েছিল, ঠিক একই ধরনের ঘটনা। ওই সমস্যার কারণে তাদের কয়েকটি এআই মডেল উন্মুক্ত ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেয়ে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করেছিল।
ইরেগুলারের দাবি, এটি কোনো স্যান্ডবক্স ভেঙে বেরিয়ে আসা বা জটিল সাইবার হামলার ঘটনা নয়। বর্তমানে এ সংক্রান্ত কোনো উন্মুক্ত সমস্যা নেই। ভবিষ্যতে নিরাপদভাবে সাইবার মূল্যায়ন পরিচালনার সেরা পদ্ধতি তুলে ধরে একটি হোয়াইট পেপার প্রকাশের কাজ করছে প্রতিষ্ঠানটি।
দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়, মেটার এআই মডেলটি একটি অজ্ঞাত প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করে অভ্যন্তরীণ ব্যবস্থায় পরিবর্তন আনে।
মেটা জানায়, ইরেগুলার তাদের এ ঘটনার বিষয়ে অবহিত করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষ হলে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।
বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, বাস্তব পরিস্থিতি অনুকরণ করতে কিছু পরীক্ষামূলক পরিবেশে এআই মডেলগুলোকে সীমিত ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে পরীক্ষার সেটআপে বিরল ধরনের একটি ত্রুটি ছিল।
সূত্রটি আরও জানায়, এআই মডেলগুলো দ্রুত আরও সক্ষম হয়ে উঠছে। একই সঙ্গে সেগুলোর মূল্যায়নও আগের চেয়ে অনেক বেশি জটিল হচ্ছে। ফলে এ ধরনের ভুলের সুযোগ তৈরি হচ্ছে এবং মূল্যায়নের নিরাপত্তা মান আরও কঠোর করা প্রয়োজন।
সাম্প্রতিক কয়েক সপ্তাহে পরীক্ষার সময় অন্য প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাকের ঘটনা প্রকাশ করা তৃতীয় বড় এআই প্রতিষ্ঠান হলো মেটা। বিষয়টি এআই এজেন্টগুলোর ক্রমবর্ধমান সক্ষমতার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকিও সামনে এনেছে।
সূত্র : সিএনএন
What's Your Reaction?