রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না: ভূমিমন্ত্রী
কোনো ঠিকাদারের বক্তব্যে রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্যবিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আরও পড়ুন ফিরে দেখা ৫ আগস্ট / ‘বিজয়ের দিনেও’ রক্তাক্ত ছিল রাজশাহী, সন্ধ্যায় বদলে যায় দৃশ্যপট ভূমিমন্ত্রী বলেন, ‘এখানে যারা চাকরি করেন, তাদের মধ্যে কিছু ফ্যাসিবাদের দোসর বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে। কিন্তু কোনো ঠিকাদার কে কী বলল, কোথায় কী হবে, তাতে কিছু যায় আসে না। এটি রাজশাহী। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে।’ তিনি আরও বলেন, ‘নেসকো কেন, রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না। রাজশাহী আমার সবার আগে। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি বা মেয়রের পদ বড় বিষয় নয়। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে।’ আরও পড়ুন আমাদের বিভেদ দেখে ফ্যাসিবাদীরা মুচকি হাসছে: রাবি উপাচার্য মিজানুর রহমান মিনু বলেন, ‘আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। জনগণের নির্বাচিত
কোনো ঠিকাদারের বক্তব্যে রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্যবিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘এখানে যারা চাকরি করেন, তাদের মধ্যে কিছু ফ্যাসিবাদের দোসর বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে। কিন্তু কোনো ঠিকাদার কে কী বলল, কোথায় কী হবে, তাতে কিছু যায় আসে না। এটি রাজশাহী। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে।’
তিনি আরও বলেন, ‘নেসকো কেন, রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না। রাজশাহী আমার সবার আগে। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি বা মেয়রের পদ বড় বিষয় নয়। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে।’
মিজানুর রহমান মিনু বলেন, ‘আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমার অনেক দায়িত্ব রয়েছে। এই ভূমির জন্য প্রয়োজনে আমি যেকোনো সময় জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম
What's Your Reaction?

