বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৩

ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর ইমাদপুর কাকলি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট রেজাউল, বাসচালক আব্দুল বাসেত ও পথচারী অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারকারী দল জানায়, বাসচালক আব্দুল বাসেতকে আশঙ্কাজনক অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যান তিনি। অন্যদিকে, সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট রেজাউলকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত পথচারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ফুলপুর পৌরশহরের বালিয়া মোড় এলাকার কাকলি রাইস মিলের সামনে সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি গাড়িরে সঙ্গে শেরপুরগামী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯নং ওয়ার্ডে ৯ জনকে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, দুর

বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৩

ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১২ জন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর ইমাদপুর কাকলি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট রেজাউল, বাসচালক আব্দুল বাসেত ও পথচারী অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধারকারী দল জানায়, বাসচালক আব্দুল বাসেতকে আশঙ্কাজনক অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যান তিনি। অন্যদিকে, সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট রেজাউলকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত পথচারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ফুলপুর পৌরশহরের বালিয়া মোড় এলাকার কাকলি রাইস মিলের সামনে সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি গাড়িরে সঙ্গে শেরপুরগামী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯নং ওয়ার্ডে ৯ জনকে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত পথচারীর পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow