বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দম্পতি নিহত

খুলনার দৌলতপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, তানভীর হাসান ও তার স্ত্রী লামিয়া বেগম। তারা নগরীর বয়রা এলাকার বাসিন্দা।  স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড় অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তানভীর ও লামিয়া মারা যান। পরে খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।’  এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow