মালয়েশিয়ায় পাচারকালে ১৩ নারী-পুরুষ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক। র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের একটি সংঘবদ্ধ চক্র নারী ও পুরুষদের জোরপূর্বক আটকে রেখে সমুদ্রপথে পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোট ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে- ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী। র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

মালয়েশিয়ায় পাচারকালে ১৩ নারী-পুরুষ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের একটি সংঘবদ্ধ চক্র নারী ও পুরুষদের জোরপূর্বক আটকে রেখে সমুদ্রপথে পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোট ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে- ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow