বাহরাইনের নাগরিকদের ইরান-ইরাক সফরে নিষেধাজ্ঞা
বাহরাইনের সরকার নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে দেশটির নাগরিকদের ইরান ও ইরাক সফরে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি উল্লেখ করা হয়। তাতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান উত্তেজনার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহরাইনের নাগরিকরা ইরান ও ইরাকে ভ্রমণ করতে পারবেন না। মন্ত্রণালয় বলেছে, দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে বাহরাইন নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
বাহরাইনের সরকার নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে দেশটির নাগরিকদের ইরান ও ইরাক সফরে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি উল্লেখ করা হয়। তাতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান উত্তেজনার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহরাইনের নাগরিকরা ইরান ও ইরাকে ভ্রমণ করতে পারবেন না।
মন্ত্রণালয় বলেছে, দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে বাহরাইন নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
What's Your Reaction?