বাহ্যিক সৌন্দর্য নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বস্ত সঙ্গী খুঁজুন

প্রেম কীভাবে হয়-এই প্রশ্নের উত্তর কখনোই একরকম নয়। কারো জন্য এটি মনের গভীর টান, কারও জন্য আচরণের মিল, আবার কারও জন্য এক ঝলকে ভালো লাগা। অনেক সম্পর্ক শুরু হয় শুধু বাহ্যিক আকর্ষণ থেকে, আবার সময়ের সঙ্গে সেই সম্পর্কেই জন্ম নেয় জটিলতা, ভুল বোঝাবুঝি কিংবা ভাঙন। এই বাস্তব অভিজ্ঞতা থেকেই ডেটিং জগতে নতুন একটি শব্দ জনপ্রিয় হয়েছে- ‘শ্রেকিং’। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই শব্দটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ‘শ্রেকিং’ আসলে কী? ‘শ্রেক’ নামটি এসেছে জনপ্রিয় অ্যানিমেশন চরিত্র থেকে, যেখানে সবুজ, অদ্ভুত দেখতে একটি চরিত্র শেষ পর্যন্ত ভালোবাসা পায়। তবে ডেটিং দুনিয়ায় ‘শ্রেকিং’ শব্দটি একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। এখানে বোঝানো হচ্ছে, কেউ ইচ্ছাকৃতভাবে নিজের ‘স্ট্যান্ডার্ড’ কমিয়ে এমন কাউকে ডেট করছে, যাকে সমাজের চোখে কম আকর্ষণীয় মনে হতে পারে, এই ভেবে যে সে সম্পর্ককে বেশি গুরুত্ব দেবে। কিন্তু সমস্যা তখনই তৈরি হয়, যখন সেই সম্পর্কেও প্রতারণা বা কষ্টের অভিজ্ঞতা আসে। তখন বলা হয়, ব্যক্তিটি শ্রেকড হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ছড়াল এই ট্রেন্ড? টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে এই

বাহ্যিক সৌন্দর্য নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বস্ত সঙ্গী খুঁজুন

প্রেম কীভাবে হয়-এই প্রশ্নের উত্তর কখনোই একরকম নয়। কারো জন্য এটি মনের গভীর টান, কারও জন্য আচরণের মিল, আবার কারও জন্য এক ঝলকে ভালো লাগা। অনেক সম্পর্ক শুরু হয় শুধু বাহ্যিক আকর্ষণ থেকে, আবার সময়ের সঙ্গে সেই সম্পর্কেই জন্ম নেয় জটিলতা, ভুল বোঝাবুঝি কিংবা ভাঙন।

এই বাস্তব অভিজ্ঞতা থেকেই ডেটিং জগতে নতুন একটি শব্দ জনপ্রিয় হয়েছে- ‘শ্রেকিং’। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই শব্দটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

‘শ্রেকিং’ আসলে কী?

‘শ্রেক’ নামটি এসেছে জনপ্রিয় অ্যানিমেশন চরিত্র থেকে, যেখানে সবুজ, অদ্ভুত দেখতে একটি চরিত্র শেষ পর্যন্ত ভালোবাসা পায়। তবে ডেটিং দুনিয়ায় ‘শ্রেকিং’ শব্দটি একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে।

এখানে বোঝানো হচ্ছে, কেউ ইচ্ছাকৃতভাবে নিজের ‘স্ট্যান্ডার্ড’ কমিয়ে এমন কাউকে ডেট করছে, যাকে সমাজের চোখে কম আকর্ষণীয় মনে হতে পারে, এই ভেবে যে সে সম্পর্ককে বেশি গুরুত্ব দেবে।

কিন্তু সমস্যা তখনই তৈরি হয়, যখন সেই সম্পর্কেও প্রতারণা বা কষ্টের অভিজ্ঞতা আসে। তখন বলা হয়, ব্যক্তিটি শ্রেকড হয়েছে।

jago

সোশ্যাল মিডিয়ায় কীভাবে ছড়াল এই ট্রেন্ড?

টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে এই ধারণা। অনেক ব্যবহারকারী বলেন, ‘কম আকর্ষণীয় মানুষ বেছে নিলে সম্পর্ক বেশি স্থায়ী হবে’, এই বিশ্বাস থেকেই শুরু হয় আলোচনার ঝড়।

একজন টিকটক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘আমি এমন কাউকে ডেট করব যে খুব হ্যান্ডসাম না, কারণ সে হয়তো আমাকে ছেড়ে যাবে না।’ এই ধরনের বক্তব্য তরুণদের মধ্যে বিতর্ক তৈরি করে এবং ‘শ্রেকিং’ শব্দটি ভাইরাল হয়ে যায়।

কেন বাড়ছে এই প্রবণতা?

বিশেষজ্ঞদের মতে, এই ট্রেন্ড আসলে বর্তমান প্রজন্মের ডেটিং ক্লান্তি এবং মানসিক আঘাতের ফল। সোশ্যাল মিডিয়ায় বারবার সুন্দর চেহারার মানুষদের জটিল সম্পর্ক, ব্রেকআপ, এবং প্রতারণার গল্প দেখে অনেকেই মনে করছেন, শুধু লুক দেখে সম্পর্ক নির্বাচন করাই ভুল ছিল। ফলে তারা এমন সম্পর্ক খুঁজছেন যেখানে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং মানসিক নিশ্চয়তা বেশি থাকবে-শুধু বাহ্যিক আকর্ষণ নয়।

সমস্যার দিক কোথায়?

তবে এই ট্রেন্ডের একটি অন্ধকার দিকও রয়েছে। অনেক সময় এটি আসে ভয় এবং অনিরাপত্তা থেকে। কেউ কেউ মনে করেন, খুব আকর্ষণীয় মানুষ তাদের ছেড়ে চলে যাবে, তাই কম আকর্ষণীয় মানুষ বেছে নিলে সম্পর্ক নিরাপদ থাকবে।
মনোবিজ্ঞানীরা বলছেন, এটি একটি ভুল ধারণা। সম্পর্কের স্থায়িত্ব কখনোই শুধু চেহারার উপর নির্ভর করে না। বরং ব্যক্তিত্ব, বিশ্বাস, যোগাযোগ এবং মানসিক পরিপক্বতাই মূল বিষয়।

 jago

বিশেষজ্ঞদের মতামত

বিশেষজ্ঞদের মতে, ‘শ্রেকিং’ ধারণাটি নতুন মনে হলেও এর আচরণ অনেক পুরনো। মানুষ সবসময়ই সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা ও নিশ্চিততা খোঁজে।

কিন্তু কাউকে তার বাহ্যিক সৌন্দর্যের ভিত্তিতে ভালো বা নিরাপদ ভাবা ভুল। কারণ প্রতারণা, মানসিক দূরত্ব বা সম্পর্কের সমস্যা, এসব যেকোনো ধরনের সম্পর্কেই হতে পারে।

তরুণ প্রজন্ম কী চাইছে এখন?

একটি বিষয় স্পষ্ট, তরুণ প্রজন্ম এখন শুধু সুন্দর চেহারার প্রেম নয়, বরং এমন সম্পর্ক চায় যেখানে মানসিক উপস্থিতি, যত্ন এবং আন্তরিকতা থাকবে।
তারা এমন সঙ্গী খুঁজছে, যে সত্যিই পাশে থাকবে, সম্পর্ককে গুরুত্ব দেবে এবং শুধু দেখার নয়, অনুভব করার মতো ভালোবাসা দেবে।

‘শ্রেকিং’ ট্রেন্ড হয়তো সাময়িক, কিন্তু এটি একটি বড় বাস্তবতা তুলে ধরে-আজকের ডেটিং দুনিয়া শুধু প্রেম নয়, ভয়, অভিজ্ঞতা এবং মানসিক নিরাপত্তার এক জটিল মিশ্রণ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন ডেইলি, মিডিয়াম ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow