বাড়িতেই বানান বিটরুটের রঙিন পরোটা

  বিটরুট পরোটা খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যকরও। ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বিটরুট অনেকেই ‘সুপারফুড’ হিসেবে মনে করেন। নিয়মিত খেলে রক্তশক্তি, দৃষ্টিশক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নানাভাবে বিটরুট খাওয়া যায়, চাইলে রঙিন পরোটা বানিয়ে খেতে পারেন। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, যা ছোট-বড় সবাই পছন্দ করবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বিটরুটের পরোটা তৈরি করবেন- উপকরণ ১. বিটরুট ১ টি২. আটা ১ কাপ ৩. আদা বাটা আধা চা চামচ ৪. কাঁচা মরিচ কুচি ১ চা চামচ ৫. জিরা গুঁড়া আধা চা চামচ৬. গরম মসলা গুঁড়া আধা চা চামচ ৭. লবণ স্বাদমতো৮. তেল পরিমাণমতো প্রস্তুত প্রণালিপ্রথমে বিটরুটের খোসা ছাড়িয়ে খুব মিহি করে কেটে নিন। এরপর একটি কড়াইতে দুই চা চামচ তেল গরম করে তাতে আদা বাটা এবং কাঁচা মরিচ দিয়ে সামান্য ভেজে নিন। তারপর এতে কাটা বিটগুলো ঢেলে দিন এবং স্বাদ অনুযায়ী অল্প লবণ ছিটিয়ে ভালোভাবে মেশান। জ্বাল কমিয়ে ঢাকনা দিয়ে প্রায় ১০ মিনিট ধরে ভেজে রাখুন, যাতে বিটগুলো পুরোপুরি নরম হয়ে যায়। নরম হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। একটি বড় পাত্রে আটা ,জিরা গুঁড়া, গরম মসলা ও চাট মসলা দ

বাড়িতেই বানান বিটরুটের রঙিন পরোটা

 

বিটরুট পরোটা খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যকরও। ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বিটরুট অনেকেই ‘সুপারফুড’ হিসেবে মনে করেন। নিয়মিত খেলে রক্তশক্তি, দৃষ্টিশক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নানাভাবে বিটরুট খাওয়া যায়, চাইলে রঙিন পরোটা বানিয়ে খেতে পারেন। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, যা ছোট-বড় সবাই পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বিটরুটের পরোটা তৈরি করবেন-

TYUE

উপকরণ
১. বিটরুট ১ টি
২. আটা ১ কাপ
৩. আদা বাটা আধা চা চামচ
৪. কাঁচা মরিচ কুচি ১ চা চামচ
৫. জিরা গুঁড়া আধা চা চামচ
৬. গরম মসলা গুঁড়া আধা চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে বিটরুটের খোসা ছাড়িয়ে খুব মিহি করে কেটে নিন। এরপর একটি কড়াইতে দুই চা চামচ তেল গরম করে তাতে আদা বাটা এবং কাঁচা মরিচ দিয়ে সামান্য ভেজে নিন। তারপর এতে কাটা বিটগুলো ঢেলে দিন এবং স্বাদ অনুযায়ী অল্প লবণ ছিটিয়ে ভালোভাবে মেশান। জ্বাল কমিয়ে ঢাকনা দিয়ে প্রায় ১০ মিনিট ধরে ভেজে রাখুন, যাতে বিটগুলো পুরোপুরি নরম হয়ে যায়।

নরম হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। একটি বড় পাত্রে আটা ,জিরা গুঁড়া, গরম মসলা ও চাট মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে বিটের পেস্ট যোগ করে আবারও ভালোভাবে মেশান। অল্প পানি দিয়ে ডো তৈরি করুন।

ডো থেকে ছোট ছোট লেচি কেটে বেলুন দিয়ে রুটির মতো বেলে নিন। পরোটাগুলো একটু মোটা রাখলে ভাজার সময় সুন্দর সোনালি রং পাওয়া যায়। এরপর তাওয়া গরম করে তাতে পরোটাগুলো দিন এবং একপাশ থেকে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে উল্টে দিন। একইভাবে সব পরোটা ভেজে শেষ করুন। গরম গরম আলুর ঝোলের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন:
কিমা পরোটা বানান সহজে 
বিকেলের নাস্তায় রাখুন মোগলাই পরোটা

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow