বাড়িতে ডেকে নিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

ময়মনসিংহ নগরীতে ১০ বছর বয়সী এক শিশুকে নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করেছে। এর আগে শনিবার রাতে নগরীর নাটকঘর লেন এলাকা থেকে অভিযুক্ত কাজল চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কাজল চক্রবর্তী একই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে। পুলিশ, শিশুটির পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে কাজল চক্রবর্তী শিশুটিকে বিভিন্ন কথা বলে তার বসতঘরে নিয়ে যান। বাড়িতে ওই সময় অন্য কেউ না থাকার সুযোগে তিনি ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তবে কাজল ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে উল্টো শিশুটির পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। ঘটনার পর থেকেই শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকে। এমতাবস্থায় শনিবার রাতে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস

বাড়িতে ডেকে নিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

ময়মনসিংহ নগরীতে ১০ বছর বয়সী এক শিশুকে নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করেছে। এর আগে শনিবার রাতে নগরীর নাটকঘর লেন এলাকা থেকে অভিযুক্ত কাজল চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার কাজল চক্রবর্তী একই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে।

পুলিশ, শিশুটির পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে কাজল চক্রবর্তী শিশুটিকে বিভিন্ন কথা বলে তার বসতঘরে নিয়ে যান। বাড়িতে ওই সময় অন্য কেউ না থাকার সুযোগে তিনি ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তবে কাজল ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে উল্টো শিশুটির পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। ঘটনার পর থেকেই শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকে। এমতাবস্থায় শনিবার রাতে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসি) চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির বাবা বলেন, কাজল চক্রবর্তীকে আমার মেয়ে দাদা বলে ডাকে। আমাদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল তার। আমার মেয়েকে তার বাসায় মাঝে মধ্যেই ডেকে নিয়ে যেতেন। কিন্তু এ ধরনের কাজ করবেন, আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমার মেয়ে এখন হাসপাতালে ভর্তি। আমি অপরাধীর উপযুক্ত বিচার চাই।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গ. সাকিব বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে রোববার সকালে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এতে একজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, শিশুটিকে ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow