বায়তুল মোকাররমে বিশেষ বয়ান ও জুমার খুতবা দেবেন দেওবন্দের মুহতামিম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা ও বয়ান করবেন ভারতের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সম্মানিত মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.)। পরে জুমার খুতবা ও নামাজে ইমামতি করবেন তিনি। বুধবার (৫ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে এ বিশেষ ধর্মীয় আয়োজন হবে বলেও বিজ্ঞাপ্তিতে জানানো হয়। মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী তার বয়ানে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান-আকিদা, তাকওয়া, আমল-আখলাক, আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি, সামাজিক দায়িত্ববোধ এবং ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের আদর্শ অনুসরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন। জুমার পূর্ব বয়ান শেষে তিনি জুমার খুতবা দেবেন এবং জুমার নামাজে ইমামতি করবেন। তার ইলমি আলোচনা, খুতবা ও ইমামতির মাধ্যমে বায়তুল মোকাররমে আগত মুসল্লিরা কুরআন-সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনা

বায়তুল মোকাররমে বিশেষ বয়ান ও জুমার খুতবা দেবেন দেওবন্দের মুহতামিম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা ও বয়ান করবেন ভারতের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সম্মানিত মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.)। পরে জুমার খুতবা ও নামাজে ইমামতি করবেন তিনি।

বুধবার (৫ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে এ বিশেষ ধর্মীয় আয়োজন হবে বলেও বিজ্ঞাপ্তিতে জানানো হয়।

মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী তার বয়ানে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান-আকিদা, তাকওয়া, আমল-আখলাক, আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি, সামাজিক দায়িত্ববোধ এবং ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের আদর্শ অনুসরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন।

জুমার পূর্ব বয়ান শেষে তিনি জুমার খুতবা দেবেন এবং জুমার নামাজে ইমামতি করবেন। তার ইলমি আলোচনা, খুতবা ও ইমামতির মাধ্যমে বায়তুল মোকাররমে আগত মুসল্লিরা কুরআন-সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনা লাভের সুযোগ পাবেন।

দারুল উলুম দেওবন্দের মুহতামিমের বিশেষ সফর

হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.) ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। উপমহাদেশের ইসলামী শিক্ষা, হাদিসচর্চা ও দ্বীনি জ্ঞান বিস্তারে দারুল উলুম দেওবন্দের দীর্ঘ ও ঐতিহাসিক ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত একজন বিশিষ্ট আলেম হিসেবে হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.) দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, হাদিসের পাঠদান, দাওয়াত ও ইসলামী জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তার ইলমি প্রজ্ঞা, হাদিসশাস্ত্রে গভীর জ্ঞান, দ্বীনি শিক্ষা ও দাওয়াতের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার চিন্তাশীল দৃষ্টিভঙ্গির কারণে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের কাছে তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি ৪ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন। সফরকালে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বীনি ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং দেশের আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও ধর্মপ্রাণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

মুসল্লিদের প্রতি আহ্বান

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুসল্লি ও ধর্মপ্রাণ জনগণের প্রতি আগামী ৭ আগস্ট শুক্রবার যথাসময়ে জাতীয় মসজিদে উপস্থিত হয়ে হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.)-এর গুরুত্বপূর্ণ বয়ান শ্রবণ, খুতবা ও জুমার নামাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এ উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ইমাম-মুয়াজ্জিন এবং ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এমইউ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow