বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

বাংলাদেশের প্রধান ছয়টি শহরে বায়ুদূষণ এখন শুধু পরিবেশগত নয়, জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্যও বড় সংকটে পরিণত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক গবেষণায় দেখা গেছে, সূক্ষ্ম বস্তুকণা (PM2.5) দূষণের কারণে দেশে বছরে আনুমানিক ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থাৎ প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় ২৬০ জন এবং প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন মানুষ বায়ুদূষণজনিত কারণে প্রাণ হারাচ্ছেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন। তার তত্ত্বাবধানে পরিচালিত এ গবেষণায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল-এই ছয়টি প্রধান শহরে বায়ুদূষণের মানবস্বাস্থ্য ও অর্থনীতির ওপর প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পলিউশন (Pollution) জার্নালে প্রকাশিত হয়েছে।  গবেষণায় দেখা গেছে, শুধু এই ছয়টি শহরেই P M 2.5 বায়ুদূষণের কারণে বছরে আনুমানিক ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হয়েছে (প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় ২৬০ জন)। অর্

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

বাংলাদেশের প্রধান ছয়টি শহরে বায়ুদূষণ এখন শুধু পরিবেশগত নয়, জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্যও বড় সংকটে পরিণত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক গবেষণায় দেখা গেছে, সূক্ষ্ম বস্তুকণা (PM2.5) দূষণের কারণে দেশে বছরে আনুমানিক ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থাৎ প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় ২৬০ জন এবং প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন মানুষ বায়ুদূষণজনিত কারণে প্রাণ হারাচ্ছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন।

তার তত্ত্বাবধানে পরিচালিত এ গবেষণায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল-এই ছয়টি প্রধান শহরে বায়ুদূষণের মানবস্বাস্থ্য ও অর্থনীতির ওপর প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পলিউশন (Pollution) জার্নালে প্রকাশিত হয়েছে।

 গবেষণায় দেখা গেছে, শুধু এই ছয়টি শহরেই P M 2.5 বায়ুদূষণের কারণে বছরে আনুমানিক ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হয়েছে (প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় ২৬০ জন)। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন মানুষ বায়ুদূষণজনিত কারণে প্রাণ হারিয়েছেন। এছাড়া, বাংলাদেশের উল্লেখিত ছয়টি প্রধান শহরে বায়ুদূষণের কারণে বছরে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকা) অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যা বাংলাদেশের মোট জিডিপির প্রায় ৫ শতাংশের সমান।

গবেষণায় আরও দেখা গেছে, বায়ুদূষণের কারণে বছরে হৃদরোগে মারা গেছেন ৩৭ হাজার ৫১৯ জন, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে ৮ হাজার ৩৪৪ জন এবং ফুসফুসের ক্যান্সারে ৮১১ জন।

শহরভিত্তিক বিশ্লেষণে সবচেয়ে বেশি অকালমৃত্যু হয়েছে ঢাকায়, যেখানে প্রায় ৬৮ হাজার ৭০৩ জন মানুষের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম (১১ হাজার ২০২ জন), রাজশাহী (২ হাজার ৮২৭ জন), খুলনা (২ হাজার ৬২৫ জন), সিলেট (১ হাজার ৪৮৮ জন) এবং বরিশাল (১ হাজার ৩৯৫ জন)।

গবেষণায় আরও উঠে এসেছে, ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে ছয়টি শহরেই বায়ুদূষণজনিত অকালমৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে ঢাকা শহরে, যেখানে PM2.5-জনিত অকালমৃত্যুর সংখ্যা প্রতিবছর প্রায় ৩ হাজার ৪৮৪ জন করে বৃদ্ধি পেয়েছে। গবেষকদের মতে, এ ফলাফল নগরাঞ্চলে বায়ুদূষণের দ্রুত অবনতিশীল পরিস্থিতি এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার জরুরি প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।

গবেষণা দলের প্রধান ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বায়ুদূষণকে আমরা অনেক সময় শুধু পরিবেশগত সমস্যা হিসেবে দেখি। কিন্তু আমাদের গবেষণা বলছে, এটি বছরে প্রায় ৮৮ হাজার অকালমৃত্যু এবং জিডিপির প্রায় ৫ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতির কারণ। এটি নীতিনির্ধারকদের জন্য একটি বড় সতর্কবার্তা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে স্বাস্থ্য ও অর্থনীতির ক্ষতি আরও বাড়বে।’

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বায়ুর গুণগত মান-সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে এ ধরনের অকালমৃত্যু ও অর্থনৈতিক ক্ষতির বড় অংশই এড়ানো সম্ভব। এজন্য বিভিন্ন উৎস থেকে PM2.5 নির্গমন কমানো, নগরাঞ্চলে সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow