হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে মঙ্গলবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। ইরান-যুক্তরাষ্ট্র নতুন করে সংঘাত শুরুর পর টানা তেলের দাম বাড়তে থাকে। এরই মধ্যে হঠাৎ তেলের দাম কমার খবর এলো।  আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাড়তে থাকা বাণিজ্য উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের আরও কঠোর মুদ্রানীতির আশঙ্কায় বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা তেলের দামে চাপ ফেলেছে। এছাড়া ইয়েমেন থেকে আবারও অপরিশোধিত তেল রপ্তানি শুরু হওয়ার সম্ভাবনা সরবরাহ বাড়ার আশা তৈরি করেছে বলেও বাজার বিশ্লেষকরা মনে করছেন। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ৮৯ দশমিক ২২ ডলার থেকে কমে ৮৮ দশমিক ৭৫ ডলারে লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৫ শতাংশ কম । অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৮২ দশমিক ৪৮ ডলার থেকে কমে ৮২ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ০.২ শতাংশ কম । এদিকে, সোমবার যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, কানাডার কিছু পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের দাবি, কানাডার

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে মঙ্গলবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। ইরান-যুক্তরাষ্ট্র নতুন করে সংঘাত শুরুর পর টানা তেলের দাম বাড়তে থাকে। এরই মধ্যে হঠাৎ তেলের দাম কমার খবর এলো।  আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাড়তে থাকা বাণিজ্য উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের আরও কঠোর মুদ্রানীতির আশঙ্কায় বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা তেলের দামে চাপ ফেলেছে। এছাড়া ইয়েমেন থেকে আবারও অপরিশোধিত তেল রপ্তানি শুরু হওয়ার সম্ভাবনা সরবরাহ বাড়ার আশা তৈরি করেছে বলেও বাজার বিশ্লেষকরা মনে করছেন। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ৮৯ দশমিক ২২ ডলার থেকে কমে ৮৮ দশমিক ৭৫ ডলারে লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৫ শতাংশ কম । অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৮২ দশমিক ৪৮ ডলার থেকে কমে ৮২ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ০.২ শতাংশ কম । এদিকে, সোমবার যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, কানাডার কিছু পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের দাবি, কানাডার পক্ষ থেকে মার্কিন পণ্যের প্রতি বৈষম্যমূলক আচরণের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow