বায়ুদূষণ সচেতনতায় স্বীকৃতি পেলো দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’
বায়ুদূষণ মোকাবিলা এবং নিরাপদ সাইকেল লেন তৈরিতে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ ‘বিষবায়ু’র জন্য স্বীকৃতি পেয়েছে দুরন্ত বাইসাইকেল। সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ক্যাম্পেইনটি তিনটি অ্যাওয়ার্ড অর্জন করে। ‘বেস্ট ইউজ অব ইউজার প্ল্যাটফর্ম’, ‘বেস্ট ইউজ অব পিআর ইন ডিজিটাল প্ল্যাটফর্ম’ ও ‘বেস্ট ডিজিটাল ক্যাম্পেইন ফর সাসটেইনেবিলিটি’ ক্যাটাগরিতে এসব স্বীকৃতি অর্জন করে ‘বিষবায়ু’। বায়ুদূষণ এবং নিরাপদ সাইকেল লেনের অভাব- বাংলাদেশের নগর জীবনের দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে ‘বিষবায়ু’ ক্যাম্পেইন পরিচালনা করে দুরন্ত বাইসাইকেল। সাইকেলকে পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যম হিসেবে জনপ্রিয় করার পাশাপাশি নিরাপদ সাইকেল লেন নির্মাণে জনসচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের সম্পৃক্ত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক এলাকায় সাইকেল লেন চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা অনিরাপদ সাইকেল রুট চিহ্নিত করা, নতুন সাইকেল লেনের দাবি জানানো ও প্রয়োজনীয়
বায়ুদূষণ মোকাবিলা এবং নিরাপদ সাইকেল লেন তৈরিতে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ ‘বিষবায়ু’র জন্য স্বীকৃতি পেয়েছে দুরন্ত বাইসাইকেল।
সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ক্যাম্পেইনটি তিনটি অ্যাওয়ার্ড অর্জন করে। ‘বেস্ট ইউজ অব ইউজার প্ল্যাটফর্ম’, ‘বেস্ট ইউজ অব পিআর ইন ডিজিটাল প্ল্যাটফর্ম’ ও ‘বেস্ট ডিজিটাল ক্যাম্পেইন ফর সাসটেইনেবিলিটি’ ক্যাটাগরিতে এসব স্বীকৃতি অর্জন করে ‘বিষবায়ু’।
বায়ুদূষণ এবং নিরাপদ সাইকেল লেনের অভাব- বাংলাদেশের নগর জীবনের দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে ‘বিষবায়ু’ ক্যাম্পেইন পরিচালনা করে দুরন্ত বাইসাইকেল। সাইকেলকে পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যম হিসেবে জনপ্রিয় করার পাশাপাশি নিরাপদ সাইকেল লেন নির্মাণে জনসচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের সম্পৃক্ত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক এলাকায় সাইকেল লেন চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা অনিরাপদ সাইকেল রুট চিহ্নিত করা, নতুন সাইকেল লেনের দাবি জানানো ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার সুযোগ পান। এ উদ্যোগে ৫০ হাজারের বেশি মানুষ অনলাইনে সাইকেল লেনের দাবিতে স্বাক্ষর করেন, ১০ হাজারের বেশি ব্যবহারকারী বিভিন্ন রুট-সংক্রান্ত তথ্য দেন ও পাঁচ হাজারের বেশি সাইক্লিস্ট দেশব্যাপী বিভিন্ন র্যালিতে অংশ নেন।
আরএফএল বাইকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মো. শরিফুল ইসলাম বলেন, ‘বিষবায়ু শুধু একটি ক্যাম্পেইন নয়, এটি নিরাপদ, সবুজ ও মানুষবান্ধব নগর গড়ে তোলার একটি সামাজিক উদ্যোগ। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও বেশি মানুষকে পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থা এবং নিরাপদ সাইকেল লেনের পক্ষে সচেতন করতে আমাদের উৎসাহ জোগাবে।’
পুরস্কার গ্রহণের সময় আরএফএলের প্রধান মার্কেটিং কর্মকর্তা মুরশেদ মুনীম, প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) সুবায়েল খায়ের, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া এস এম রাশেদ রায়হান এবং আরএফএল বাইকের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একিউএফ/এএসএম
What's Your Reaction?