বিউটি পার্লার থেকে নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় বিউটি পার্লারের ভেতর থেকে এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে দুর্গন্ধ ছড়ালে পার্লারের ভেতরে ঢুকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর নাম কামরুন নাহার ইতি। তিনি ওই পার্লারের মালিক ছিলেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পার্লারের টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করা হয়েছে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কামরুন নাহার ইতি গত ২৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে পার্লার থেকে তীব্র দুর্গন্ধ বের হলে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সিআইডি ও ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রক

বিউটি পার্লার থেকে নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় বিউটি পার্লারের ভেতর থেকে এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে দুর্গন্ধ ছড়ালে পার্লারের ভেতরে ঢুকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম কামরুন নাহার ইতি। তিনি ওই পার্লারের মালিক ছিলেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পার্লারের টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কামরুন নাহার ইতি গত ২৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে পার্লার থেকে তীব্র দুর্গন্ধ বের হলে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সিআইডি ও ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য আমরা সর্বোচ্চ তদন্তের মাধ্যমে কাজ করছি। মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow