বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী। ফলে দলটির (ট্রাক মার্কা) নেতারা এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত ও সভাপতি নুরুল হক নুরের বিশেষ নির্দেশনায় এ ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশপ্রেমিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সহমত জানিয়েছে এ নির্বাচনী জোট। সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজে পটুয়াখালী-০৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাকেরগঞ্জে নির্দেশ দিয়েছেন, আগামী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী। ফলে দলটির (ট্রাক মার্কা) নেতারা এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত ও সভাপতি নুরুল হক নুরের বিশেষ নির্দেশনায় এ ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশপ্রেমিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সহমত জানিয়েছে এ নির্বাচনী জোট।
সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজে পটুয়াখালী-০৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাকেরগঞ্জে নির্দেশ দিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাকেরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. সালাউদ্দিন মিয়া চলমান নির্বাচনী লড়াইয়ে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি ও তার সমর্থকদের নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম হাসান, বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যুব কেন্দ্রের মানবাধিকার সম্পাদক মিরাজ শিকদার, বাকেরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সজল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাঈম রাজ, দপ্তর সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ।
সমর্থন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, তরুণ প্রজন্মের রাজনৈতিক শক্তি গণঅধিকার পরিষদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় বাকেরগঞ্জে গণতন্ত্রকামী মানুষের বিজয় সুনিশ্চিত হবে।
What's Your Reaction?