বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ১২ নেতা

সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন- বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ)–এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্যসচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্যসচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খাঁ, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন ও খাদিজা খাতুন। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের স্বাগত জানান। পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন এবং দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। যোগদানকারী সদস্যরা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় স্থানীয় বিএনপির নেতারা বলেন, তরুণদের অংশগ্রহণ

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ১২ নেতা

সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন- বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ)–এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্যসচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্যসচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খাঁ, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন ও খাদিজা খাতুন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের স্বাগত জানান।

পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন এবং দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

যোগদানকারী সদস্যরা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

এ সময় স্থানীয় বিএনপির নেতারা বলেন, তরুণদের অংশগ্রহণে দল আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow