এএইচ-ওয়ানএস কোবরা অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত
দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস কোবরা অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর উত্তরাঞ্চলীয় খেপিয়ং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। খবর রয়টার্সের।
বিধ্বস্ত হওয়ার পর আহত দুই ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলেও পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাদের সব এএইচ-ওয়ানএস কোবরা হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জরুরি তদন্ত দল গঠন করেছে।
সামরিক সূত্র জানিয়েছে, প্রশিক্ষণের সময় হেলিকপ্টারের ইঞ্জিন বন্ধ না করেই জরুরি অবতরণের অনুশীলন চলছিল।