বিএনপির নির্বাচনি ক্যাম্পে আগুন দিলো দুর্বৃত্তরা

বান্দরবান শহরের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা এলাকায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনি প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, পরিকল্পিতভাবেই ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে এবং নির্বাচন ব্যাহত করতেই এ ঘটনা ঘটানো হতে পারে। তারা জানান, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রচারণা ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এতে ক্যাম্পে ব্যবহৃত ব্যানার, ত্রিপল ও সামিয়ানা সম্পূর্ণ পুড়ে যায়। বিএনপি নেতারা অভিযোগ করেন, নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান,গভীর রাতে কে বা কারা বিএনপির অস্থায়ী নির্বাচনি প্রচারণা ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে এসে তদন্ত করছি। যে বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

বিএনপির নির্বাচনি ক্যাম্পে আগুন দিলো দুর্বৃত্তরা

বান্দরবান শহরের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা এলাকায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনি প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, পরিকল্পিতভাবেই ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে এবং নির্বাচন ব্যাহত করতেই এ ঘটনা ঘটানো হতে পারে।

তারা জানান, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রচারণা ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এতে ক্যাম্পে ব্যবহৃত ব্যানার, ত্রিপল ও সামিয়ানা সম্পূর্ণ পুড়ে যায়।

বিএনপি নেতারা অভিযোগ করেন, নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান,গভীর রাতে কে বা কারা বিএনপির অস্থায়ী নির্বাচনি প্রচারণা ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে এসে তদন্ত করছি। যে বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow