সানজিদা তুলির পক্ষে ন্যাবের প্রচারণা
ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ঢাকা-১৪ সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতারা। সকালে আনছার ক্যাম্প থেকে তুলির পক্ষে এই প্রচারণা শুরু হয়। এরপর মিরপুর-১২ ও ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লা, বাজার, দোকান এবং পথচারীদের মাঝে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা। সর্বশেষ সন্ধ্যা ৬টায় লিফলেট বিতরণ করেন কল্যাণপুর নতুন বাজার এলাকায়। নির্বাচনী এই প্রচারণায় অংশ নেন ন্যাব-এর সভানেত্রী বিলকিস জাহান চৌধুরী, সাংবাদিক গোলাম মওলা মুন্না, সংগঠনের মহাসচিব আকরাম আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব মেরিনা খাতুন, যুগ্ম মহাসচিব বিলকিস আক্তার, সাংগঠনিক সম্পাদক আলম, মাসুদা, মো. পাপন, মো. তৈয়বসহ কেন্দ্রীয় নেতারা।
ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ঢাকা-১৪ সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতারা।
সকালে আনছার ক্যাম্প থেকে তুলির পক্ষে এই প্রচারণা শুরু হয়। এরপর মিরপুর-১২ ও ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লা, বাজার, দোকান এবং পথচারীদের মাঝে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা। সর্বশেষ সন্ধ্যা ৬টায় লিফলেট বিতরণ করেন কল্যাণপুর নতুন বাজার এলাকায়।
নির্বাচনী এই প্রচারণায় অংশ নেন ন্যাব-এর সভানেত্রী বিলকিস জাহান চৌধুরী, সাংবাদিক গোলাম মওলা মুন্না, সংগঠনের মহাসচিব আকরাম আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব মেরিনা খাতুন, যুগ্ম মহাসচিব বিলকিস আক্তার, সাংগঠনিক সম্পাদক আলম, মাসুদা, মো. পাপন, মো. তৈয়বসহ কেন্দ্রীয় নেতারা।
What's Your Reaction?