বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না : হান্নান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র থেকে বিজয়ী প্রার্থী আলহাজ এম এ হান্নান বলেছেন, আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি তার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে। তিনি দাবি করেন, ছাত্রজীবন থেকেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এম এ হান্নান বলেন, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি। নির্বাচন করেছি ফরিদগঞ্জের একটি কুচক্রী, জনবিচ্ছিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে। একটি ‘কুচক্রী মহল’ অতীতে তার দলীয় মনোনয়ন বাতিলে ভূমিকা রেখেছিল এবং এবারের নির্বাচনেও একই ধরনের ষড়যন্ত্র হয়েছে। তিনি আরও বলেন, ওই মহল নির্বাচনে পরাজিত হয়ে এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের গুপ্তচর ও সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে মানুষের বাড়িঘরে হামলা চা

বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না : হান্নান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র থেকে বিজয়ী প্রার্থী আলহাজ এম এ হান্নান বলেছেন, আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি তার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে।

তিনি দাবি করেন, ছাত্রজীবন থেকেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এম এ হান্নান বলেন, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি। নির্বাচন করেছি ফরিদগঞ্জের একটি কুচক্রী, জনবিচ্ছিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে। একটি ‘কুচক্রী মহল’ অতীতে তার দলীয় মনোনয়ন বাতিলে ভূমিকা রেখেছিল এবং এবারের নির্বাচনেও একই ধরনের ষড়যন্ত্র হয়েছে।

তিনি আরও বলেন, ওই মহল নির্বাচনে পরাজিত হয়ে এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের গুপ্তচর ও সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে মানুষের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে, শিশুসহ সাধারণ মানুষ আহত হচ্ছেন। আমার কর্মী-সমর্থক ও নেতাকর্মীদেরও মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশে বিজয়ী প্রার্থী বলেন, কেউ যেন অতিউৎসাহে এমন কোনো কাজ না করেন যাতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়। আইন ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

নির্বাচনের পরপরই ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা ছিল জানিয়ে হান্নান বলেন, শারীরিক অসুস্থতা ও হৃদ্‌যন্ত্রে রিং বসানোর কারণে তাৎক্ষণিকভাবে জনগণের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, সংসদের প্রাথমিক কার্যক্রম শেষে পবিত্র রমজান মাসে ফরিদগঞ্জের প্রতিটি এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সাক্ষাৎ করব এবং সবার দোয়া কামনা করব। যাতে জনগণের প্রত্যাশা পূরণে আমি সফল হতে পারি।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow