বিএনপি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি ৩১ দফাতে প্রতিশ্রুতি দিয়েছে এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে। সেটা বিএনপির ইশতেহারেও বলা আছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সেই সমস্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে বিএনপি। ইতোমধ্যে একটা গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোও বিএনপি পর্যালোচনা করবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল আয়োজিত চকরিয়া পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেস ইউথ সালাহউদ্দিন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, ‘যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে।’ সালাহউদ্দিন বলেন, এ পৃথিবীতে এখন তথ্য আদান-প্রদান এতো সহজ হয়েছে মুহূর্তের মধ্যে তথ্য ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী, সুতরাং সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হবে যাতে করে দেশের সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখা যায়। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য গণম

বিএনপি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি ৩১ দফাতে প্রতিশ্রুতি দিয়েছে এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে। সেটা বিএনপির ইশতেহারেও বলা আছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সেই সমস্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে বিএনপি। ইতোমধ্যে একটা গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোও বিএনপি পর্যালোচনা করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল আয়োজিত চকরিয়া পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেস ইউথ সালাহউদ্দিন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে।’

সালাহউদ্দিন বলেন, এ পৃথিবীতে এখন তথ্য আদান-প্রদান এতো সহজ হয়েছে মুহূর্তের মধ্যে তথ্য ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী, সুতরাং সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হবে যাতে করে দেশের সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখা যায়।

তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছিল ৯১ সাল থেকে বেগম জিয়ার হাত ধরে। তখন থেকে দেশে ইলেকট্রনিক মিডিয়ার ধারা অবারিত হয়েছে গণমাধ্যমের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হয়েছিল গণমাধ্যম বিকশিত হয়েছিল। কিন্তু বিগত ১৬-১৭ বছরে এদেশের গণমাধ্যম দলীয়করণ হয়েছিল তার কারণে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা হোঁচট খেয়েছিল।

সালাহউদ্দিন বলেন, গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিৎ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা করা দেশের গণতন্ত্রকে সুরক্ষা করা।

সাংবাদিকদের উদ্দেশ্য সালাহউদ্দিন বলেন, আমি যেটা সাংবাদিক বন্ধুদের সমাবেশ কিংবা গণমাধ্যমের মালিকদের সমাবেশে বলে থাকি সেটা হলো সাংবাদিক বন্ধুগণ যেনো মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করে।

এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক এসএম জাফর, পাক্ষিক পেকুয়া নির্বাহী সম্পাদক, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, কক্সবাজার প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক একরামুল হক চৌধুরী টিপু, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি এম আর মাহবুব, সিনিয়র সাংবাদিক এম ওমর আলী, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারী, সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেলের এফএম সুমনসহ চকরিয়া-পেকুয়ার গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow