বিএনপি-জামায়াতকে ধুয়ে দিলেন ফাহাম আব্দুস সালাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের ভোট কেনাবেচার অভিযোগসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম। ইতোমধ্যে তার তার একটি ফেসবুক স্ট্যাটাসে বিএনপি-জামায়াতকে ধুয়ে দিয়েছেন তিনি।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৯ মিনিটে ফাহাম আব্দুস সালাম তার ভেরিফায়েড একাউন্ট থেকে করা ওই পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত ও বিএনপি ভোট কেনার চেষ্টা করছে।  পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেন, ‘জামায়াত ভোট কিনছে, বিএনপিও নিশ্চয়ই একই কাজ করছে। এনসিপিও সুযোগ পেলে করছে।’ তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ‘পয়সা নিয়ে সে ভোট দেবে, হয়তো সবার কাছ থেকেই টাকা নেয়—কিন্তু শেষ পর্যন্ত কারও সঙ্গে বেইমানিও করে’। নির্বাচন ঘিরে দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্নভঙ্গের কথাও তুলে ধরে ফাহাম লিখেন, ‘আর এই দিন দেখার জন্য আমি ১৫ বছর কতো স্বপ্ন দেখলাম, কতো চেষ্টা করলাম। কী দেখতেসি? কতো আর আশাবাদের অভিনয় করবো? কী আর বলবো ভাই?

বিএনপি-জামায়াতকে ধুয়ে দিলেন ফাহাম আব্দুস সালাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের ভোট কেনাবেচার অভিযোগসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম। ইতোমধ্যে তার তার একটি ফেসবুক স্ট্যাটাসে বিএনপি-জামায়াতকে ধুয়ে দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৯ মিনিটে ফাহাম আব্দুস সালাম তার ভেরিফায়েড একাউন্ট থেকে করা ওই পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত ও বিএনপি ভোট কেনার চেষ্টা করছে। 

পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেন, ‘জামায়াত ভোট কিনছে, বিএনপিও নিশ্চয়ই একই কাজ করছে। এনসিপিও সুযোগ পেলে করছে।’ তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ‘পয়সা নিয়ে সে ভোট দেবে, হয়তো সবার কাছ থেকেই টাকা নেয়—কিন্তু শেষ পর্যন্ত কারও সঙ্গে বেইমানিও করে’।

নির্বাচন ঘিরে দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্নভঙ্গের কথাও তুলে ধরে ফাহাম লিখেন, ‘আর এই দিন দেখার জন্য আমি ১৫ বছর কতো স্বপ্ন দেখলাম, কতো চেষ্টা করলাম। কী দেখতেসি? কতো আর আশাবাদের অভিনয় করবো? কী আর বলবো ভাই? সব কিছুই মীনিংলেস লাগে। এখানে যাই করেন - মীনিংলেস হইয়া যায়’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow